1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বাজিতপুরে ফেরিতে ওঠার সময় ট্রাক নদীতে, নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার, ১১ এপ্রিল বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পাটুলীঘাট থেকে একটি মালবাহী ট্রাক ফেরিতে ওঠার চেষ্টা করছিল। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ওই সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্রাকচাপায় ওই যুবকের মৃত্যুর পর পুলিশ বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি নদী থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

এ ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং ফেরিঘাটে দীর্ঘ সময় যানবাহন পারাপার বিঘ্নিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং