1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক সৌদি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মো. নাঈম ইসলাম (২৬) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

বুধবার, ৮ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্বজনরা জানান, প্রায় আট বছর আগে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরবে পাড়ি জমান নাঈম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে ময়লার গাড়িতে করে রওনা দেন তিনি। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগামী লরি গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন নাঈম। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. আব্দুর রহমান বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। দুর্ঘটনার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

নাঈম ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি বাবা-মা ও স্ত্রী হ্যাপী আক্তারকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং