1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

তাড়াইলে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার, ১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। অভিযান চলাকালে সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার জানান, যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি বলেন, গত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও জনভোগান্তি কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, তাড়াইল থানা মোড়, গোরস্থান মার্কেট, মাদরাসা মার্কেট ও খলিফাপট্টিসহ বিভিন্ন সড়ক পরিদর্শন করে বাজার এলাকার অব্যবস্থাপনার চিত্র চিহ্নিত করা হয় 

পাশাপাশি রাস্তায় বৃষ্টির পানি জমে থাকা প্রতিরোধের জন্য ড্রেনিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং