1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ২য় তামদারি উৎসব পালিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
রাজশাহী: ২য় তামদারি উৎসবে মিলিত অংশগ্রহণকারীগণ

 

রাজশাহীতে ঐতিহ্যবাহী তামদারি (ভোজন) উৎসব উদযাপিত হয়েছে। অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে এই উৎসব উদযাপিত হয়।

শুক্রবার, ২৭ মার্চ রাজশাহীর চৈতির আমবাগানে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবটি ছিল আনন্দমুখর ও বৈচিত্র্যময়। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের সমাহার। অংশগ্রহণকারীরা নিজেদের হাতে রান্না করা নানা পদ উপভোগ করেন এবং নেচে-গেয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

আয়োজকরা জানান, তামদারি উৎসবের মূল লক্ষ্য হলো যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা।

উৎসবে পলিমাটি-এর পাশাপাশি তাদের ভাতৃপ্রতিম সংগঠন এইচটিআই, রেড রিভার ক্রু, দ্য ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাবের সদস্যগণ ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের সর্বোচ্চ অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং