1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

মো. ছাবির উদ্দিন রাজু, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার, ২৪ মার্চ ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগনাল এলাকায়েএবং সোমবার, ২৩ মার্চ রাতে স্টেশনের পশ্চিম আউটার সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে,মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগনাল এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়েন অজ্ঞাতনামা এক ব্যক্তি। কন্ট্রোলরুম থেকে খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্তে জেলা পিবিআইকে খবর দেয়া হয়েছে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও একটি খয়েরি শার্ট ছিল।

এ দিকে সোমবার রাতে স্টেশনে পশ্চিম আউটার সিগনাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারা যান। পিবিআই তার পরিচয় শনাক্তের পর তার স্বজনদের খবর দেয়া হলে তারা এসে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সকালে মরদেহ নিয়ে যান। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তার বাড়ি।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক দিদার হুসেইন সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং