1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ভৈরবে পল্লী জাগরণী সংঘের উদ্যোগে ইফতার মাহফিল

মো. ছাবির উদ্দিন রাজু, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

ভৈরবের অন্যতম সুপরিচিত সামাজিক সংগঠন পল্লী জাগরণী সংঘের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৮ মার্চ বাদ আসর জেড রহমান স্কুল এন্ড কলেজে সংগঠনের সভাপতি মো. আ. হামিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটি কয়েকটি মানবিক ও সামাজিক মূল্যবোধভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকায় ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই ইফতার মাহফিলে সাত ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পল্লী জাগরণী সংঘের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং