1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব সদ্য প্রয়াত নূরুল মিল্লাত স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৭ মার্চ বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর হাছেন আলী মাস্টারের বাড়িতে ঢাকা ঐশন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর সিইও ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া’র ব্যক্তিগত আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. কামরুল ইসলাম (মুছা), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, কুলিয়ারচর পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, ছাত্র দলের সাবেক সভাপতি পাভেল খান জুয়েল, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার, মোহাম্মদ আলী সোহেল, মো. সবুজ মিয়া ও নাহিদুল হাসান রুকন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মিলাদ মাহফিলে সদ্য প্রয়াত নূরুল মিল্লাত এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং