
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার স্থানীয় বাজারে এলপিজি গ্যাসের দামের ঊর্ধ্বগতি, ফলে গ্রাহকগণ পড়েছেন বিপাকে। রমজানের আগে যেখানে ১২ কেজি এলপিজি গ্যাস স্থানীয় বাজারে ১হাজার ৫শ টাকায় বিক্রি হতো, এখন সেই গ্যাসের দাম রমজান শুরুর সাথে সাথে হু হু করে বেড়ে গিয়ে ১ হাজার ৮শ ৫০ টাকা থেকে ২ হাজার টাকায় গিয়ে পৌঁছেছে। স্থানীয় বাজার পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়।
ইটনা বাজার এলপিজি গ্যাস ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, আমরা ১২কেজি এলপিজির বোতল ১৮শ থেকে ২হাজার টাকায় বিক্রয় করছি। লিবাস মিয়া বলেন, আমরা ১হাজার ৭শত ৫০টাকা থেকে ১৮শ টাকায় ১২কেজি এলপিজির বোতল বিক্রি করছি। ইটনা বাজারের ব্যবসায়ী মুসাফির ট্রেডার্স এর মালিক সেলিম মিয়া বলেন, ১২কেজি এলপিজি আমরা ১হাজার ৭শ ৫০টাকা থেকে ১ হাজার ৯শ ৫০টাকা পর্যন্ত বিক্রয় করছি।
ইটনা সদরের গ্রাহক হৃদয় মিয়া বলেন, আমি ১২কেজি এলপিজি গ্যাসের বোতল ১হাজার ৮শ টাকায় কিনেছি। ইটনা উপজেলার বীর মুক্তিযোদ্ধা নীহারেন্দু দেবনাথ বলেন, এলপিজি গ্যাসের এমন ঊর্ধ্বগতির কারণে আমরা সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। স্থানীয় বাজারে এলপিজি গ্যাসের এমন ঊর্ধ্বগতি রোধে যথাযথ ও বাস্তবভিত্তিক প্রদক্ষেপ গ্রহণের দাবি রাখেন এলাকার সচেতন মহল।
Leave a Reply