1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ভৈরবে র‌্যাবের অভিযানে বিপুল মাদক ও টাকা উদ্ধার, গ্রেফতার দুই

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা, .৩০ গ্রাম ইয়াবা ও নগদ ৩ লাখ ৫৬ হাজার ৭২০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজন হচ্ছেন, ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকার সুমন মিয়া (৩০) ও   মমতা (২৭)।

সোমবার, ২৩ ফেব্রুয়ারি রাত ৮টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং