1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ১২ টা এক মিনিটে কিশোরগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম,জেলা প্রশাসক আসলাম মোল্লা,পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

এরপর একে একে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, জেলা বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন।

এরপরই শহিদদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে।দী র্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহিদদের স্মরণে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দিবসটি উপলক্ষে সকালে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায়।তাদের ত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলনে সাহস জুগিয়েছে।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। শহীদ মিনার ও এর আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন স্থানে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং