1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত হয়েছে।

শনিবার, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া কটিয়াদি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, রিফাত জাহান, ‎পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ ।

 এ সময়  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের্ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার লোকজনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে প্রভাতফেরি নিয়ে স্থানীয় শহিদ মিনারগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ও পুষ্পস্তবর্ক অর্পণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং