1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে গ্রেফতার, আদালতে প্রেরণ

মিঠামইন(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নেতার ছেলেকে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ।

বুধবার, ১৮ ফ্রেব্রুয়ারি দুপুরে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতার মুসাব্বির (২৩) উপজেলার গোপদিঘী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামানের ছেলে ও ছাত্রলীগ কর্মী।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়ির নিজ ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ মুসাব্বিরকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়ির তার নিজ ঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। 

স্থানীয়ভাবে মাদকের গডফাদার ও সক্রিয় কারবারি হিসেবে মুসাব্বির পরিচিত বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী মাদক কারবারি মুসাব্বিরের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিলেন। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং