
কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর)
এই আসনের ১৮২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী মো. মাজহারুল ইসলাম ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হেদায়েতউল্লাহ হাদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী)
মোট ১৭০টি কেন্দ্রের ফল গণনা শেষে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২০হাজার ৯৭৫ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল)
মোট ১৫১টি কেন্দ্রের ফলাফল শেষে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. কর্নেল জিহাদ খান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম)
মোট ১৫০টি কেন্দ্রের ফলাফল শেষে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ১লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী রোকন রেজা পেয়েছেন ৫৭ হাজার ৮২৯ ভোট।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর)
মোট ১১৯টি কেন্দ্রের ফল গণনা শেষে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর )
মোট ১৪২টি কেন্দ্রের ফলাফল শেষে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
ঘোষিত ফলাফলের মাধ্যমে জেলায় নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
Leave a Reply