
বেসরকারী টিভি চ্যানেল জিটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ:সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেলের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান চৌধুরী (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার, ১১ ফেব্রুয়ারি দুপুর ১টার কিছু আগে শহরের নগুয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ এশা শহীদী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে হয়বতনগর সাহেববাড়ি গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে সিনিয়র সাংবাদিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর সভাপতি আহমাদ ফরিদ, দৈনিক জনকণ্ঠ পত্রিকা, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাজহার মান্না ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর সাধারণ সম্পাদক শরীফুল আলম গভীর শোক এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি অতল সমবেদনা জানিয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
Leave a Reply