1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান- ইটনায় অ্যাডভোকেট ফজলুর রহমান

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরো বলেন আরও বলেন, বিগত ত্রিশ বছর পর্যন্ত আমার এলাকার মানুষ অর্থ্যাৎ আপনারা যেভাবে আমার পাশে ছিলেন এবং আছেন আমি আমার গায়ের চামড়া দিয়েও সেই ঋণ শোধ করতে পারবো না। তবে আমার মৃত্যুর পর আমি এই মাটিতেই চিরনিদ্রাই শায়িত হবো। জন সভায় তিনি আরও বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন আপনারা আমাকে আপনাদের ভোটটি দিন। আমি এমপি হলে ভালো মানুষ নিরাপদে রাস্তায় ঘুরবে। অপরাধীরা জেলে থাকবে, মারামারি হানাহানি হবে না, হিন্দু মুসলিম প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করবে।

সোমবার, ৯ ফেব্রুয়ারি বিকেলে ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায়  তিনি এসব বলেন।

সোমবার সকাল থেকেই জনসভাটিতে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে জনসভাটি কানায় কানায় পূর্ণ হয়ে আশে পাশের রাস্তা ঘাট পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এসময় অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, বাংলাদেশের প্রখ্যাত আলেম হেফাজত ইসলামের আমির বলেছেন, জামায়াতকে ভোট দেয়ার চেয়ে কাফেরকে ভোট দেওয়া ভালো। জামায়াত আমাদের বড় শত্রু।

জনসভায় আরো বক্তব্য রাখেন, ইটনা উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, ইটনা উপজেলা কৃষকদল সভাপতি হাবিবুল হান্নান, ইটনা জাসাস সভাপতি তোতা মিয়া, মিঠামইন উপজেলা বিএনপি নেতা নুরুল হক বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল্লাহ হীরা, ইটনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাধারণ সম্পাদক সিদিকুজ্জামান ঠাকুর স্বপন, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রমুখ। সভাপতিত্ব করেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং