1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ধানের শীষের জোয়ারে কিশোরগঞ্জ শহর: বিএনপির বিশাল মিছিলে জনস্রোত

নূর আহাম্মদ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কালীবাড়ী মোড়, আখড়াবাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ ভোটারের অংশগ্রহণে পুরো শহর প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগানে বলেন— “আমরা সবাই একজোট, ধানের শীষে দিব ভোট”, “মাজহারুল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন।”

ধানের শীষের প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই প্রতীক শুধু একটি দলের নয়, বরং দেশবাসীর আবেগ, আশা ও প্রত্যাশার প্রতীক। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), সাধারণ সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং