1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচারণায় আবারো বাধা ও হামলার শিকার কাজী রেহা কবির সিগমা

মাহবুব আলম, অষ্টগ্রাম( কিশোরগঞ্জ ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মিঠামইনের বৈরাটি বাজারে নির্বাচনী গণসংযোগ কালে আবারো বিএনপি সমর্থকদের দ্বারা বাধা ও হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা ও তার নির্বাচনী প্রচারনা টিম।

শুক্রবার,  ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজী রেহা কবির ওই এলাকায় প্রচারণা শেষে পথসভায় বক্তৃতা দেয়ার সময় উশৃংখল বিএনপি কর্মীরা মিছিলসহ উস্কানিমূলক স্লোগান দিতে থাকে এবং পরে কিছু কর্মী বহরের গাড়ির সামনে মোটরসাইকেল সহযোগে এসে অস্ত্রসহ মহড়া দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় রেহা কবির সিগমার বেশ কয়েকজন নারী ও পুরুষ কর্মী বিএনপি কর্মীদের  নিক্ষিপ্ত ইট পাটকেলের দ্বারা আঘাতপ্রাপ্ত হন।

পরে কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় এলাকা ত্যাগ করেন কাজী রেহা কবির সিগমা এবং তার নির্বাচনী প্রচারণা টিম।

 উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের ঘটনা ঘটে চলেছে। গত মঙ্গলবার কলমা ইউনিয়নের শিবলা এলাকায় নির্বাচনী গণ সংযোগের সময় নারী কর্মীদের সহ হামলার শিকার হয়েছিলেন কিশোরগঞ্জের একমাত্র এই নারী সংসদ সদস্য প্রার্থী। গতকাল বৃহস্পতিবার ইটনা উপজেলাতেও তার কর্মীদের প্রচারণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে নির্বাচনী প্রচারণায় অব্যাহত বাধা দান, হুমকি ও হামলার প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এ সময় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের এই উশৃঙ্খল কর্মীরা আপনাদের দলের ভাবমূর্তি সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সম্মানের অমর্যাদা করছেন।”

এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী  অ্যাডভোকেট ফজলুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার উশৃংখল কর্মীদেরকে সংযমী হতে বলুন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং