1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে হাতপাখা প্রার্থীর কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার. ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ‘হাতপাখা’ প্রতীকের কর্মী আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বিকেলে এই ঘটনার বিচার দাবিতে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান নেতারা। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও করার  কর্মসূচি ঘোষণা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন।

হামলার ঘটনায় আহত ইসলামি আন্দোলনের কর্মী আনোয়ার হোসেন বাদি হয়ে সোহাগ সওদাগর (৩০) ও আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলা মোড়ে নির্বাচনী প্রচারণা শেষে আনোয়ার হোসেন ও প্রতিবেশি হাতপাখা কর্মী মোশাররফ হোসেনকে নিয়ে চা পান করছিলেন। এ সময় অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়ে মারপিট করে আনোয়ার হোসেনের বাম হাত ভেঙ্গে ফেলে এবং সাথে থাকা একটি আইফোন মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

প্রতিবাদ সমাবেশে হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন বলেন, একটি বিশেষ মহল ও দলের কর্মীরা ভোটারদের মাঝে কালো টাকা ছড়ানোর সময় হাতপাখার কর্মীরা ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে আমার নির্বাচনী কর্মী আনোয়ার হোসেনের উপর বর্বরোচিত হামলা চালিয়ে ভিডিও ধারণকারীর ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘন্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধারসহ হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন তিনি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে একটি অভিযোগ পেয়েছি। মাঠ পর্যায়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং