1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-৪ আসন: স্বতন্ত্র নারী প্রার্থী সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ-৪ (ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণাকালে এ হেনস্তার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হাওর অধ্যুষিত ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে একটি দলের কর্মীদের কুরুচিপূর্ণ আচরণ এবং পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার দাবি করা হয়।

এ বিষয়ে সিগমার নির্বাচনী টিমের জনসংযোগ ও মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাভেদ হক গণমাধ্যমকে বলেন, প্রচারণাকালে স্থানীয় বিএনপির এক নেতার চাচা পরিচয়দানকারী মানজুরের নেতৃত্বে একদল ব্যক্তি প্রচারণায় বাধা দেন। এছাড়া প্রচারণাকালে নারী কর্মীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ ও পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ করেন তিনি।

এদিকে এ ঘটনার পর কাজী রেহা কবির সিগমা উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বলেন, প্রচারনাকালে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কারো কাম্য হতে পারে না। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং