1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

চোরাই পথে আর কাউকে বিজয়ী হতে দেয়া হবেনা- কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত আমির ডা. শফিক

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

বাংলাদশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চোরাই পথে আর কাউকে বিজয়ী হতে দেয়া হবেনা। জনগণ দল-গোষ্ঠী পরিবারতন্ত্রের বস্তাপঁচা রাজনীতি আর চায় না।

মঙ্গলবার, ৩ ফেব্রয়ারি তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করবো।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ ৬টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী এ জনসভায় যোগ দিতে সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী জনসভায় যোগ দেন। কড়া রোদ উপক্ষো করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে কটিয়াদী সরকারি কলজে মাঠে। মাঠে জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন র্পাশ্বর্বতী সীমানা প্রাচীর, রাস্তাঘাট এবং দালানের ছাদেও।

বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ডা. শফিকুর রহমান মঞ্চে আসেন এবং প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দিয়ে সবাইকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি দুর্নীতি-শোষন ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে জোটের প্রার্থীকে বিজয়ীকে করতে জনগণের কাছে ভোট চান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং