
কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষক পরিষদ আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
শনিবার, ৩১ জানুয়ারি সকালে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিক উল্লাহ। এ সময় কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শীতের আমেজে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, নকশি পিঠা, মালপোয়া এবং বিভিন্ন ধরনের ২২টি পিঠার স্টলে প্রদর্শিত ও বিক্রি করা হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ তখন উৎসবমুখর হয়ে ওঠে। এটি নতুন প্রজন্মের সাথে গ্রামীণ ঐতিহ্যকে যুক্ত করার একটি চমৎকার প্রয়াস।
আয়োজকরা জানান, দেশীয় সংস্কৃতির চর্চা এবং শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও পারস্পরিক সখ্যতা বাড়াতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply