
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৮ জানুয়ারি দুপুরে কুলিয়ারচর সাব-রেজিস্ট্রি অফিস ও কুলিয়ারচর দলিল লিখক সমিতির যৌথ আয়োজনে সমিতির দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন সরকারের সার্বিক সহযোগিতায় সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে কুলিয়ারচর দলিল লিখক সমিতির সদস্য মো. আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ রুস্তম আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক কনক কান্তি রায় সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া সরকার, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন শহীদ (মাকছু) সরকার, প্রচার সম্পাদক মো. তৌহিদুল ইসলাম (তৌহিদ) সরকার, কুলিয়ারচর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ রাহিম আতিব, কুলিয়ারচর সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন, মাওলানা নুর উদ্দিন আমিনী ও মাওলানা আব্দুল মমিন সহ কুলিয়ারচর সাব-রেজিস্ট্রি অফিসের স্টাফ ও কুলিয়ারচর দলিল লিখক সমিতির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা নূরুল মিল্লাতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি কুলিয়ারচরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন এবং একজন ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কুলিয়ারচর অনেকটাই অভিভাবক শূন্য হয়ে পড়েছে।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা আলেম ওলামা দলের সভাপতি ও কুলিয়ারচর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হাফেজ মো. দ্বীন ইসলাম।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে নূরুল মিল্লাত হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ওই দিন সকাল পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply