
কিশোরগঞ্জে জাপান এডুকেশন বিডি জাপানি ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৩ জানুয়ারি বেলা ৪টার দিকে শহরের স্টেশন রোডস্থ মুসকান ফার্নিচার ভবনের তৃতীয় তলায় স্থাপিত প্রতিষ্ঠানের কার্যালয়ে এই নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে জাপানে বসবাসকারী এবং বাংলাদেশে জাপানি ভাষায় দোভাষী হিসেবে জাইকায় কর্মরত মো:তোফাজ্জল হোসেনের ভূইয়ার তত্বাবধানে দীর্ঘ দশ বছর যাবৎ পরিচালিত ‘জাপান এডুকেশন বিডি জাপানি ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রটি জাপানী ভাষা প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন দু’টি শিফটে জাপানী ভাষা প্রশিক্ষণ দিয়ে আসছে।
অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ মাফুজা পলকসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply