
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।
শনিবার, ২৪ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার জিরো পয়েন্ট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন চিলিকুন দরবার মাজার শরীফে যাওয়ার সময় একটি পিকআপ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
নিহতরা হচ্ছেন,অষ্টগ্রামের মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া(৫৫) ও এই এলাকার নুর আলম (৩৫)।
দুর্ঘটনায় আহতরা হলেন, মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের মো. আলীর ছেলে মো. আরাফ আলী (৬০), আঃ জব্বারের ছেলে নুর আলম (৪০),মৃত জারমানির ছেলে জালাল মিয়া (৪৫), মৃত সাদেক মিয়ার ছেলে মোহাম্মদ রিশাদ (১৮), নূর আলমের ছেলে সাইম মিয়া (১৩), নূর আলমের ছেলে মো. ফাহিম মিয়া (১৬), মৃত হাফিজ মিয়ার ছেলে মো. হাকিম (৪৮)।
খবর পেয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের বাজিতপুর উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply