1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

মিঠামইনে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অন্তঃসত্ত্বা অতঃপর অভিযুক্তকে করিমগঞ্জ থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে অভিযান চালিয়ে মিঠামইন থানার প্রতিবন্ধী  কিশোরী ধর্ষণ  মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মাসুদ মিয়া(৩৫) কিশোরগঞ্জ জেলার মিঠাইন উপজেলার বাসিন্দা ও কিশোরী ধর্ষণ  মামলার একমাত্র আসামি।

বুধবার, ২১ জানুয়ারি রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  করিমগঞ্জ উপজেলার মধুরাপাড়া, জয়কা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

এজহার সূত্রে জানা যায়, ভিকটিম শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র হওয়ায় নিজ গ্রামে গৃহকর্মী হিসাবে জীবনযাপন করে আসছিল। গ্রেফতার মাসুদ মিয়া(৩৫) গৃহকর্তার আপন ভাগ্নে হওয়ায় নিয়মিত আসা যাওয়া করার কারণে ভিকটিমকে প্রায়ই উত্যক্ত করতো। গত বছরের ১০ মে  অনুমান ১০ টায় ভিকটিম গৃহপরিচারিকায় নিয়োজিত থাকাকালীন সময়ে বাড়িতে কোন লোক না থাকার সুবাদে মাসুদ মিয়া ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও তিনি ভিকটিমকে ভয়-ভীতি প্রদর্শন ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করার ফলে ভিকটিম ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়।

এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় একটি  ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর মাসুদ মিয়া আত্মগোপনে চলে যান। মামলার পর র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় তদন্তের এক পর্যায়ে র‌্যাব মাসুদ মিয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং