1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হকের দাফন সম্পন্ন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মো. আনোয়ারুল হক ওরুফে আনু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার, ২০জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় নিজ বাড়ি উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

নামাজে জানাজায় অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, সহ-সভাপতি মো. শামসুদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আসাদুল হক আশা, অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল (কাজল), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব ইমরান খান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মো. আনোয়ারুল হক ওরুফে আনু মিয়া ১৯ জানুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

মৃত্যুর সময় স্ত্রী, ৪ছেলে ও ২ মেয়েসহ রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং