1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

 

দি ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার, ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের আরব আলীর চক বাজারে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় বড় ছয়সূতী কবরস্থানে তাঁর মরদেহের দাফন করা হয়।

নামাজে জানাজায় অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট  মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, দৈনিক প্রথম আল ‘র স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মোর্শেদ নিজামী বাবুল, সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংবাদিক লোকমান হোসাইন, মো. সালাহ উদ্দিন, সজীব আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, আহমেদ ফারুক ১৮ জানুয়ারি রোববার বিকাল ৩টার দিকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে ৫ ছেলে নাতি নাতনিসহ অসংখ্য সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং