
কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুই নারী হচ্ছেন, নাজমা আক্তার (৩৮) ও রিনা আক্তার (৩৫)। তারা দুজনই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
শুক্রবার, ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকা থেকে বিশ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply