1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

‘দেশের চাবি আপনার হাতে’ গণভোট নিয়ে কিশোরগঞ্জ পৌরসভার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নূর আহম্মদ পলাশ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান ধারণ করে পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকা ও শহরাঞ্চলে এই প্রচারণা চালানো হয়।

ব্যানার ও লিফলেটে গণভোটে হ্যাঁ ভোট দিলে কী সুবিধা মিলবে এবং না ভোট দিলে কী পাওয়া যাবে না তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এতে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠন, সংবিধান সংশোধনে সীমাবদ্ধতা, প্রধানমন্ত্রী মেয়াদসীমা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষ গঠনসহ মোট ১১টি সংস্কার বিষয়ে জনগণকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠিত গণভোট প্রচার কার্যক্রম সেলের ধারাবাহিকতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে কিশোরগঞ্জ পৌরসভা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

পৌরসভার কর্মকর্তা সঞ্জয় মোদক জানান, লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু পৌঁছে দিয়ে সচেতন করা হচ্ছে। ভোটাররা যাতে গণভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে পৌরসভা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং