
কিশোরগঞ্জ জেলার ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩৩০ পিস ইয়াবা ও ১৯৯ বোতল মাদক এস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একাধিক আভিযানিক দল।
গ্রেফতার মো. রাজু মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তাকে ১৯৯ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার করা হয়।
বুধবার, ৭ জানুয়ারি সকাল পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত পৌনে ১টার দিকে কিশেরাগঞ্জ জেলার ভৈরব থানার কুমিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে এর বাহক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামি ও উদ্ধার করা মাদক করা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply