
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহীন রেজা চৌধুরী।
সোমবার, ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় ডা. শাহীন রেজা চৌধুরী ও তার সমর্থকরা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
কিশোরগঞ্জ ৪ আসনটি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত। ডা. শাহীন রেজা চৌধুরী বহু বছর ধরে বিনামূল্যে গরিব রোগিদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন । এ সেবার মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। এই নির্বাচনীয় আসনটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিকের দখলে ছিল। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছেন না, তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।
Leave a Reply