1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ভৈরবে ১ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ১ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে শাহেনা বেগম(৪২) এবং বিনা বেগম(৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

শুক্রবার, ২৬ ডিসেম্বর বেলা পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ভৈরব উপজেলার দূর্জয় মোড় সংলগ্ন ঢাকাগামী লেনে অভিযান চালিয়ে  মিতালী পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং