1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

মিঠামইনে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

­­­­­­­­­­­

কিশোরগঞ্জের মিঠামইনের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার, ২২ ডিসেম্বর সকালে উপজেলার কেওয়াটজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া (৪৫) তেলিখাই গ্রামের আক্কেল আলী মিয়ার ছেলে।

স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিছুদিন আগে নিহত খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন।

এ ঘটনায় তেলিখাই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন তাদের সহায়তা করেছে সন্দেহ করেন খোকন মিয়া। পরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার জেরে সোমবার সকালে খোকন মিয়া তার ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল তার পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া। স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খোকন মিয়ার মরদেহ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং