1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে ইত্তেফাকুল উলামার মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটূক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২ ডিসেম্বর বেলা ১১টায় নান্দাইল উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখা’র নেতৃবৃন্দ ও তৌহিদী জনতা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত এনেছে। তারা অবিলম্বে অভিযুক্ত বাউল শিল্পীর সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।

ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওয়ালীউল্লাহর সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা শামসুল ইসলাম রহমানী, ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা রুহুল আমিন,. মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, মাওলানা হামিদুজ্জামান, মাওলানা আল আমিন বিন কাসেম, মাওলানা মুফতি নাসির উদ্দিন প্রমুখ।

এসময় ইসলামী দলের নেতৃবৃন্দ, মাদরাসার ছাত্র ও তৌহিদা জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদীরা বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং