1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কুলিয়ারচরে মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার, ২৬ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার ফরিদপুরের ডাক্তার বাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফরিদপুর এলাকার কৃতি সন্তান, মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চক্ষু চিকিৎসক, ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালটেন্ট ও ফেকো সার্জন ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীবের ব্যক্তিগত প্রচেষ্টায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক  ও লেখক শামসুল আলম সেলিম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীব, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুর রহমান, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা শরীফুল ইসলাম ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি নূরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে দরিদ্র, এতিম ও শারীরিক প্রতিবন্ধী ৩০ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণের আগে প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকীর হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেয়া হয়।

এর আগে চলতি বছরের গত জানুয়ারি মাসে ফাউন্ডেশনের উদ্যোগে  দুই শতাধিক রোগির চক্ষু পরীক্ষা করা হয়। পরে  ৫০ জন রোগির বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং