1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

অষ্টগ্রামের পশ্চিম আলীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর ওপর হামলার অভিযোগ

অষ্টগ্রাম ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পশ্চিম আলীনগরের খালের মোড়ের রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মোঃ বুলবুল আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার, ২৫ নভেম্বর বিকাল ৫টার দিকে পশ্চিম আলীনগরের খালের মোড়ের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায়। স্থানীয়রা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র–সস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে বুলবুলকে গুরুতর আহত করে।

বুলবুল আহমেদ অভিযোগ করেন, হামলায় অংশ নেয় মো. ছাবেদ মিয়া (৩২), লোকমান মিয়া (৩৫), জামান মিয়া (২৮), পিয়েল মিয়া (২৫), ওয়াসীম মিয়া (২৫), সানি মিয়া (২৬), এমদাদুল হক (২২), বাক্কার মিয়া (৩০) ও মোস্তাক মিয়া (২২)  ছাড়াও আরও অজ্ঞাত কয়েকজন সেখানে উপস্থিত ছিল। তার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকার কারণেই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকেরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন—“আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত শুরু করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং