1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

মিঠামইনে ৬ দিনব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ইটনা, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৬ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ করা হয়েছে।

বুধবার, ২৬ নভেম্বর মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৭ টি ইউনিয়নের ৮৪ জন ইউনিয়ন পরিষদ সদস্য গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে মিঠামইন উপজেলার নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লাহ আল মামুন সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবীর, মিঠামইন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মিঠামইন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ই-আ-ম মামুন মজুমদার, মিঠামইন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাছিমা আক্তার ও মিঠামইন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মাজহারুল ইসলাম।

প্রশিক্ষকগণ গ্রাম আদালত পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং