
আবারও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। সেপ্টেম্বর ২০২৫ ও অক্টোবর ২০২৫—এই দুই মাসে টানা দ্বিতীয়বারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন।
অপরাধ দমন, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক উদ্ধার, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারসহ নিয়মিত মামলার আসামি গ্রেফতারে বিশেষ ভূমিকার জন্য অভিন্ন মানদণ্ডের আলোকে তিনি এ সম্মাননা অর্জন করেন। জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারেও অষ্টগ্রাম থানার অবদান ছিল উল্লেখযোগ্য।
এছাড়াও অষ্টগ্রাম থানার এসআই (নি:) একেএম মোশারফ হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই (নি:) মো. শফিকুল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন। একই থানার কলমা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল দাস বিভিন্ন গুরুত্বপূর্ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হন।
সর্বোপরি, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করেন।
শনিবার, ২২ নভেম্বর সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অষ্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় এ অর্জন সাধারণ মানুষের আস্থা আরও বহুগুণ বৃদ্ধি করেছে বলে এলাকাবাসী মনে করেন।
Leave a Reply