1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ভৈরবে চালের কুড়ার ট্রাকে পাওয়া গেল ২৪০ বস্তা ভারতীয় জিরা, একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে চালের কুড়ার বস্তার নিচ থেকে ২৪০ বস্তা অবৈধ ভারতীয় জিরাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. ইউসুফ আলী (৩৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

মঙ্গলবার,১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অবিযান চালিয়ে ভৈরব উপজেলার নাটালের মোড়স্থ ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশী অভিযান পরিচালনাকালে ঢাকাগামী একটি মালাবাহি ট্রাক থেকে কুড়ার বস্তা নিচে লুকানো অবস্থায় থাকা ২৪০ বস্তা ভারতীয় অবৈধ জিরা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়।

বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামি ও উদ্ধার করা জিরা ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং