
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. সোহাগ (৪০) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মো. মেরাজ মিয়া (৩৪) মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তারা দু’জনই ভৈরব উপজেলার বাসিন্দা।
শনিবার, ৮ নভেম্বর রাত সোয়া ৭টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহাগকে ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপর দিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. মেরাজ মিয়াকে ভৈরব উপজেলার কালিপুর দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার দুই আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply