1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নান্দাইলে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সংবাদিক শাহ আলম ভূইয়া’র ইন্তেকাল সাংবাদিক সমাজের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাহআলম ভূইয়া (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার, ৭ নভেম্বর ভোর ৬ টায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

বিকাল ৫ টায় জানাযা’র নামাজ শেষে নান্দাইল ইউনিয়নের দত্তপুর গ্রামের মরহুমে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম সাংবাদিক শাহ আলম ভূইয়া নান্দাইলের স্বপ্নবুনন মানবতা পরিষদ ও স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি একজন ধর্মভীরু ব্যক্তি হিসাবে সুনামের সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং