1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কুলিয়ারচরে প্রবীণ, বিধবা ও স্বামী নিগৃহীতাদের সুরক্ষায় সমাজসেবা কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে “প্রবীণ জনগোষ্ঠীর এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের সুরক্ষায় সমাজসেবা কার্যক্রম” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর দুপর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা সভা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবা সিদ্দিকী’র সভাপতিত্বে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজসেবা একাডেমী ঢাকা এর অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল্লাহ ও নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নঈম জাহাঙ্গীর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মো. নাঈমুজ্জামান নাঈম, প্রবীণ নারী, বিধবা ও স্বামী নিগৃহীতাসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং