1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ভৈরব থানার ২১১ কেজি গাঁজা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ভৈরব থানায় দায়ের করা ২১১  কেজি গাঁজার মামলার এজহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আশরাফ (২৯) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা সদরের বাসিন্দা।

সোমবার, ২৭ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলা সদরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২, কিশোরগঞ্জ এ সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং