1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

করিমগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলায় ব্যক্তিমালিকানাধীন ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহাবুদ্দিন বালিখোলা গ্রামের হোসেন আলীর ছেলে।

শনিবার, ২৫ অক্টোবর দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির।

প্রশাসন সূত্র জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘন করে শাহাবুদ্দিন নিজস্ব জমি থেকে মাটি উত্তোলন করছিলেন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি উত্তোলন বন্ধ করে দেন এবং তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বিডিচ্যানেলফোরকে বলেন, “আইন অমান্য করে কেউ যেন অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করতে না পারে সে বিষয়ে নিয়মিত অভিযান চলবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং