1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ইসলামপুরে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি।

শনিবার, ২৫ অক্টোবর বিকেলে পৌরসভার কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, একই সঙ্গে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষ যদি মানবিক দায়িত্ব থেকে একে অপরের পাশে দাঁড়ান, তাহলে সমাজ থেকে দারিদ্র্য অনেকটা দূর হবে।

এ সময় উন্নয়ন কমিটির সদস্যরা জানান, আলহাজ্ব শওকত হাসান মিঞা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে গঠিত উন্নয়ন কমিটি নিয়মিতভাবে এলাকার অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, পাথর্শী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং