1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার, ১৫ অক্টোবর দুপুর ১২টার দিকে “Be a Hand Washing Hero”,”হাত ধোয়ার নায়ক হোন” -এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুলিয়ারচর এর যৌথ আয়োজনে হাত ধোয়া প্রদর্শনী ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

হাত ধোয়া প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার। এসময় স্বাগতিক বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য অধিদপ্তর কুলিয়ারচর উপজেলার উপ-সহকারী প্রকৌশল মো. সোলায়মান। হাত ধোয়া প্রদর্শনী প্রদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলিম রানা, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. মামুন মিয়া, বেপারী পাড়া মুছা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসিমা আক্তার খাতুন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ ফাহিমসহ বেপারী পাড়া মুছা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং