1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ইসলামপুরে সড়ক ভাঙনে চরম ভোগান্তিতে এলাকাবাসী

মো. মনির হোসেন স্টাফ রিপোর্টার, ইসলামপুর,জামালপুর।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার  চর গোয়ালিনী  ইউনিয়ন ও  চর পুটিমারী ইউনিয়নের হরিণধরা ডিগ্রীরের গুরুত্বপূর্ণ সড়কটি টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভেঙে পড়েছে। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কের মাটি দেবে যায়। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি দীর্ঘ সময় জমে থাকে। এতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গাড়ি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় কৃষক শহিদুর রহমান বলেন, আমাদের মাঠের ফসল বাজারে নিতে পারছি না। ভাঙা সড়ক দিয়ে গাড়ি তো চলছেই না, হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে।

অন্যদিকে স্কুলগামী এক শিক্ষার্থী জানায়, প্রতিদিন স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। হাঁটার সময় কাদায় জুতা আটকে যায়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, টানা বর্ষণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত সড়ক উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিদর্শন করা হয়েছে এবং তালিকা প্রণয়ণ চলছে। অতি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বিডিচ্যানেলফোরকে বলেন, সড়কটি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। টানা বর্ষণে গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যাওয়ায় স্থানীয় জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হবে এবং স্থায়ী সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং