1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল পাচারকালে তিনজন আটক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল কালো বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পাচারকালে তিন পাচারকারীকে আটক করেছে ইটনা থানা পুলিশ।

গ্রেফতার তিনজন হচ্ছেন, আজহারুল ইসলাম লেলিন (৪৫),সাইদুর ইসলাম (২০) ও নিয়ামুল (২৪)।

ইটনা থানা সূত্রে জানা যায়, বুধবার, ১৭ই সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বাদলা বাজার সংলগ্ন স্থান থেকে ৭২ বস্তা চালসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মৃগা ইউনিয়নের বোরহান উদ্দিনের বাড়ি থেকে আরও ৮১ বস্তা চাল ইটনা থানা পুলিশ জব্দ করে নিয়ে আসে। ইটনা উপজেলার খাদ্য কর্মকর্তা মো. বাবুল আকরাম বলেন, গত ১৬ সেপ্টেম্বর ডিলার মো. শাহজাহানমিয়া জানুকে মৃগা ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫০ কেজির বস্তার ২১৬ বস্তা চাল বরাদ্দ দেয়া হয়। যার ওজন ১০ মেট্রিক টন বা ১০ হাজার ৮৩০ কেজি। প্রতিজনকে ৩০ কেজি হারে ১৫ টাকা দরে বিতরণের জন্য দেয়া হয়েছিল। সে চাল অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে সরকারি মাল কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ইটনা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. বাবুল আকরাম বাদি হয়ে ডিলার শাহজাহান মিয়া জানুসহ ৮ জনের নাম উল্লেখ করে ইটনা থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং