1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভেজাল খাদ্য,পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত মোড়ক না থাকা ও বিভিন্ন অনিয়মের দায়ে ৪৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার, ৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

এসময় ভ্রাম্যমাণ আদালতে কটিয়াদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিব উল্লাহ খাঁন,কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ,পৌর সচিব কারার দিদারুল মতিন,পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন,এসআই সাইদুল ইসলামসহ পুলিশ,সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।

এসময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম বলেন,বাজারে বিভিন্ন অনিয়ম বন্ধে নিয়মিত এ অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং