1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় হাসপাতালের বহির্বিভাগে ফ্যান উপহার দিলেন ছাত্রদল সভাপতি

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে রোগিদের কষ্ট লাঘবে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক( উজ্জ্বল)।

রবিবার, ৩১ অগাস্ট দুপুরে নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ- আলম খানের হাতে এসব সিলিং ফ্যান হস্তান্তর করেন। এর আগে রোগিদের চলাচলের সুবির্ধার্থে নিজস্ব অর্থায়নে হাসপাতালের প্রবেশ পথে ঢালাই করে টাইলসের ব্যবস্থা করে দেন তিনি।

উপজেলা ছাত্রদলের  মো. মাজহারুল হক উজ্জ্বল বলেন, আমি প্রায়ই হাসপাতালের বহির্বিভাগে রোগিদের দেখি লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করেন। তাই আগত রোগিদের কষ্ট লাঘবে আমি নিজ উদ্যোগে হাসপাতালকে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছি। আশা করি এতে রোগিদের কষ্ট কিছুটা হলেও কমবে। এছাড়াও হাসপাতালে মুমুর্ষ্য রোগিদের চলাচলের সুবিধার্থে সিড়ি ভেঙে ঢালাই করে দিয়েছি। যাহাতে রোগিরা সহজেই যাতায়াত করতে পারে। এসময় হাসপাতালের রোগিদের যে কোন সমস্যায় পাশে থাকবেন বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৬০০-৭০০শ রোগি সেবা নিতে আসেন। তাদের জন্য মাত্র দুইটি সিলিং ফ্যানের ব্যবস্থা ছিল। আমাদের কোন বরাদ্দ না থাকায় অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জানতে পেরে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন। এতে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগিদের কষ্ট অনেকটা কমবে। এমন জনবান্ধব কর্মসূচিতে ছাত্রদলের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং